প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে প্রাক-সভা অনুষ্ঠিত

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী ও বাংলাদেশ বিমানবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রাক্‌-সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) অনুষ্ঠিত এ প্রাক্‌-সভায় সভাপতিত্ব করেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।
সভায় দেশের প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, সশস্ত্র বাহিনীর তিন শাখার সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার এবং প্রতিরক্ষা খাতের গুরুত্বপূর্ণ বিষয়াদি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ ছাড়া স্থায়ী কমিটির আসন্ন দ্বিতীয় বৈঠকের আলোচ্য বিষয় এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েও উপস্থিত প্রতিনিধিদের মধ্যে মতবিনিময় করা হয়।
সভায় দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও সুদৃঢ় করা, জাতীয় সার্বভৌমত্ব রক্ষা এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট বিষয়গুলো গুরুত্বের সঙ্গে আলোচনায় উঠে আসে।

প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে কমিটির সভাপতি ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল বলেন, “দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তা রক্ষা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। একটি আধুনিক, দক্ষ ও শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক সমন্বয় জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, “বর্তমান বিশ্বের পরিবর্তিত নিরাপত্তা পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে আমাদের প্রতিরক্ষা ব্যবস্থাকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তুলতে হবে। প্রতিরক্ষা খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, দক্ষ জনবল তৈরি এবং বাহিনীগুলোর কার্যক্রমে সমন্বয় বৃদ্ধির বিষয়ে গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, “জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিরক্ষা খাতের পরিকল্পনা ও কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, প্রয়োজনীয় সুপারিশ প্রদান এবং দেশের প্রতিরক্ষা সক্ষমতা আরও সুদৃঢ় করতে আমরা আন্তরিকভাবে কাজ করব।”

 

এনএএন টিভি

Share this news as a Photo Card