নরসিংদীর রায়পুরায় ডক্টর আব্দুল মঈন খানের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। দোয়া মাহফিলে ভিডিও কনফারেন্সে যুক্ত হন কেন্দ্রীয় বিএনপি নেতা ইন্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল এমপি।
নরসিংদীর কৃতি সন্তান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বাদ মাগরিব পলাশতলী ইউনিয়নের খাকচক বিএনপির কার্যালয়েউপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হযরত আলী ভূঁইয়ার সভাপতিত্বেপলাশতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফের উদ্যোগে এবং পলাশতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে বক্তব্য রাখেন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এ সময় মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খানের দোয়া ও মিলাদ মাহফিলে বক্তব্যে চেয়ারম্যান প্রার্থী আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ বলেন, “সবাই স্যারের জন্য দোয়া করবেন, স্যার যেন দ্রুত সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন।”
প্রধানমন্ত্রীর তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে আরো অনেক দূর এগিয়ে যেতে পারে, সেই প্রত্যাশা রইল। ডক্টর আব্দুল মঈন খানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।
এ সময় তিনি আরো বলেন পলাশতলী ইউনিয়নকে মাদকমুক্ত করার আহ্বান জানান। যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
