গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে পোশাকশ্রমিক নিহত

গাজীপুরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে কার্তিক নামের এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে নগরীর কুনিয়া বড়বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কার্তিক ফ্যাশন মেকার ইন্টারন্যাশনাল কারখানার শ্রমিক ছিলেন।

স্থানীয়রা জানান, ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক দিয়ে হেটে বাসায় ফেরার পথে একটি গলির মধ্যে ছিনতাইকারীরা তার গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীদের সাথে হাতাহাতির একপর্যায়ে ছুরিকাঘাতে আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ছুরিকাঘাতেই তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Share this news as a Photo Card