তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তরুণ হত্যা; গ্রেফতার ১

দিনাজপুরের পার্বতীপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মমিনুল ইসলাম মোমিন (১৯) নামে এক তরুণ হত্যাকাণ্ডের শিকার হয়েছে।

শনিবার (১৫ জুলাই) সন্ধ্যায় পার্বতীপুর শহরের মুশাহার পট্রিতে এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই পুলিশ ঘাতক মমিনুর ইসলাম কুড়ি নামে একজনকে গ্রেফতার করেছে।

নিহত মমিনুল ইসলাম মোমিনের বাড়ি পার্বতীপুর পৌরসভার গোয়ালপট্রি মহল্লায়। এদিকে, ঘাতক মমিনুর ইসলাম কুড়ির বাড়ী মুশাহার পট্রিতে।

ঘটনা সূত্রে জানা যায়,

‘পার্বতীপুর শহরের মুশাহার পট্রিতে শনিবার সন্ধ্যায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তর্ক ও বাদানুবাদের এক পর্যায়ে মমিনুর ইসলাম কুড়ি (২০) উত্তেজিত হয়ে মমিনুল ইসলাম মোমিনের পেটে ধারালো চাকু ঢুকিয়ে দিলে সে মাটিতে লুটিয়ে পড়ে।’

‘অতিরিক্ত রক্তক্ষরণে অজ্ঞান অবস্থায় তাকে প্রথমে পার্বতীপুর স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়।’

‘আশঙ্কাজনক অবস্থায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।’

‘তবে পথিমধ্যেই রাত আনুমানিক ১১ টায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই পুলিশ ঘাতক মমিনুর ইসলাম কুড়িকে গ্রেপ্তার করেছে।’

আসামিকে গ্রেপ্তার ও হত্যা মামলা দায়ের হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসনাত খান।

আরও পড়ুন:

এনএএন টিভি