আসামে ট্রাক ও বাসের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ২৬

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে কনটেইনার ট্রাক ও যাত্রীবাহী বাসের ভয়াবহ সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৬ জনে। নিহতদের মধ্যে কয়েকজন কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বলে জানিয়েছে প্রশাসন। এই ঘটনায় আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা করা হচ্ছে।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটের দিকে কাজিরাঙার জাতীয় উদ্যানের কাছে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, মিনিবাসটি বোকাখাট থেকে নগাঁও জেলার দিকে যাচ্ছিল। পথে কাজিরাঙা জাতীয় উদ্যানের কাছে রঙ্গাজানে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে বাসের।

এ ঘটনাকে মর্মান্তিক আখ্যা দিয়ে উদ্বেগ জানিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

Share this news as a Photo Card