নেত্রকোনার আটপাড়ায় জমিতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুজিবুর রহমান (৫০) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে।
তিনি উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের কোনাপাড়া গ্রামের মিয়ার বাপের ছেলে।
মঙ্গলবার বেলা ১১টার দিকে আমন আবাদের জমিতে সার দিতে গিয়ে সেচের তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরে স্থানীয়রা উদ্ধার করে নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কোনাপাড়া হাওরে মজিবুর সকালে সার দিচ্ছিলেন।
একপর্যায়ে অসাবধানতাবসত সেচের লাইনের তারে জড়িয়ে গেলে বিদ্যুতায়িত হন।
স্থানীয় প্রতিবেশী ওয়াসিম মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
পরে তারা দ্রুত এগিয়ে গিয়ে মুজিবুর রহমানকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে
আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল কান্তি সরকার জানান, পুলিশ পাঠানো হয়েছে।
লাশ হাসপাতাল থেকে আনা হচ্ছে।
আরও পড়ুন :
- অস্ট্রেলিয়ায় এক নারীর মস্তিষ্কে তিন ইঞ্চি লম্বা কৃমি
- টঙ্গীতে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
- অনলাইন থেকে তারেক রহমানের বক্তব্য অপসারণের কাজ শুরু করেছে বিটিআরসি
- ৮ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড
- নতুন প্রজন্মকে মাদক থেকে দূরে থাকতে হবে: শিক্ষামন্ত্রী
- ময়মনসিংহে যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা
- টেকনাফে অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও নৌকা উদ্ধার
- ১৪৩ দেশের ইন্টারনেট গতিতে বাংলাদেশের অবস্থান ১২০তম
- এশিয়া কাপের পর্দা উঠবে আগামীকাল বুধবার
- নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

Comments are closed.