এশিয়া মহাদেশের ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসর এশিয়া কাপের পর্দা উঠবে আগামীকাল বুধবার।
হাইব্রিড মডেলে পাকিস্তান ও শ্রীলঙ্কায় হবে এবারের আসর।
তবে পাকিস্তানের মুলতানে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান ও নেপাল।
বুধবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে তিনটায় শুরু হবে খেলা।
সেই ম্যাচের আগেই উদ্বোধন হবে টুর্নামেন্টের।
উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন উপ-মহাদেশের বিখ্যাত সংগীত শিল্পী ও সুরকার এআর রহমান।
পাকিস্তানের খ্যাতিমান শিল্পী আতিফ আসলামও গান পরিবেশন করবেন।
এ ছাড়াও ট্রেডিশনাল এশিয়ান মিউজিক ও নৃত্য পরিবেশনা থাকবে। সবশেষে থাকবে আতশবাজির প্রদর্শনী।
ভারতের স্টার স্পোর্টস চ্যানেলে সরাসরি দেখা যাবে এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান।
এ ছাড়া বাংলাদেশের টি-স্পোর্টসেও দেখা যাবে বিশেষ এই আয়োজন।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান এবং নেপাল।
পরদিন ৩১ আগস্ট পাল্লেকেলেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে সহ-আয়োজক শ্রীলঙ্কা।
আরও পড়ুন :
- নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার
- জাপানে তৃতীয়বারের মতো ‘মুন স্নাইপার’ চন্দ্রাভিযান স্থগিত
- গাজীপুরে ২ হাজার ৮৪৫ পিস টাপেন্টাডলসহ আটক ২
- সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
- ঢাকা জেলা যুবদলের পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন
- খোলা আকাশের নিচে প্রতিবন্ধী ছেলে নাতী ও স্বামীকে নিয়ে বৃদ্ধ আছিয়ার বসবাস
- মিরপুরে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু
- জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল
- মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫২
- আগামী ৫ সেপ্টেম্বর জাকার্তায় যাচ্ছেন রাষ্ট্রপতি
- ডাবের দাম নিয়ন্ত্রণে আজ থেকে অভিযান, পাকা রসিদ না থাকলে জরিমানা

Comments are closed.