আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।

রেল কর্তৃপক্ষ জানায়, তিতাস কমিউটার ট্রেনটি পরিষ্কার শেষে স্টেশনের লাইনে নেওয়ার প্রস্তুতি চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটম্যান ট্রেনের একটি বগিতে আগুন দেখতে পান। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে পুলিশ।

আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি আলাদা করে রাখা হয়েছে। ট্রেনটি এক ঘণ্টা বিলম্বে আখাউড়া স্টেশন ছেড়ে যায়।

Share this news as a Photo Card