নামের মিল থাকায় ১ বছরের কারাবাস, হাইকোর্টের আদেশে মুক্তি পেলেন নির্দোষ আলমাস

সাজাপ্রাপ্ত আসামির বদলে এক বছর জেল, অবশেষে মুক্তি পেলেন নির্দোষ আলমাস। দুই যুগ আগের একটি অস্ত্র মামলায় সাজাপ্রাপ্ত আসামির সঙ্গে নামের মিল থাকায় ভুল পরিচয়ে গ্রেফতার হয়ে এক বছর কারাভোগের পর অবশেষে মুক্তি পেয়েছেন মো. আলমাস।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান বলে নিশ্চিত করেছেন তার আইনজীবী মো. তানভীর আহমেদ।

এর আগে, গত ৮ নভেম্বর এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমদ ভূঞার হাইকোর্ট বেঞ্চ আলমাসকে তাৎক্ষণিক মুক্তির নির্দেশ দেন।

আইনজীবী তানভীর আহমেদ জানান, ভুল পরিচয়ে গ্রেফতার হয়ে এক বছর কারাভোগের জন্য ভুক্তভোগীকে কোনো ক্ষতিপূরণ দেওয়া হবে কি না— সে বিষয়ে আদালত আগেই রুল জারি করেছেন। মামলাটি বর্তমানে বিচারাধীন এবং পরবর্তীতে ক্ষতিপূরণের বিষয়টি আদালতের দৃষ্টিতে আনা হবে।

আদালত সূত্রে জানা যায়, নামের মিল থাকায় প্রকৃত দণ্ডপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে তাকে গ্রেফতার করা হয়েছে দাবি করে উচ্চ আদালতে রিট করেন কারাগারে থাকা আলমাস।

রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত ৬ সেপ্টেম্বর হাইকোর্ট রুল জারির পাশাপাশি পুরো বিষয়টি অনুসন্ধানের নির্দেশ দেন। ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তার তত্ত্বাবধানে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে তদন্ত করে ৪৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়।

তদন্ত শেষে আদালতে জমা দেওয়া প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা আলমাস অস্ত্র মামলার সাজাপ্রাপ্ত আসামি নন। প্রকৃত দণ্ডপ্রাপ্ত আসামি মো. আলমাছ বর্তমানে কানাডায় অবস্থান করছেন।

আদালতে আলমাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী মো. তানভীর আহমেদ ও আবদুল্লাহ আবু সাঈদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিহাব উদ্দিন খান ও সহকারী অ্যাটর্নি জেনারেল মহিউদ্দীন মো. হানিফ।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, সরেজমিন অনুসন্ধান ও সংশ্লিষ্ট মামলার নথি পর্যালোচনা করে দেখা গেছে, আলমাস গ্রেফতার হওয়ার পেছনে তিনটি মূল কারণ ছিল। প্রথমত, গ্রেফতার আলমাস সপরিবারে ২০০৭ সালের আগে ঢাকা জেলার দোহারের দক্ষিণ বাহ্রা ডাকঘরের অধীন বাহ্রা গ্রামে বসবাস করতেন। অন্যদিকে প্রকৃত আসামির গ্রাম ‘পূর্ব ধোয়াইর’-ও একই ডাকঘরের অধীন। ফলে ডাকঘরের পরিচয়ের কারণে দুজনের ঠিকানা মিলে যায়।

দ্বিতীয়ত, দুজনের বাবার নামেও সাদৃশ্য রয়েছে। প্রকৃত আসামির বাবার নাম মো. খলিলুর রহমান (খলিল), আর গ্রেফতার ব্যক্তির বাবার নাম শেখ খলিল।

প্রতিবেদনে তৃতীয় কারণ হিসেবে উল্লেখ করা হয়,  ২০০২ সালের অস্ত্র মামলার নথিতে দণ্ডপ্রাপ্ত আলমাছের ঠিকানা ভুলক্রমে ‘পূর্ব ধোয়াইর’-এর জায়গায় ‘দক্ষিণ বাহ্রা’ লেখা হয়েছিল। রায় ও গ্রেফতারি পরোয়ানাতেও সেই ভুল ঠিকানা বহাল থাকে।

নথিপত্র অনুযায়ী, ২০০২ সালের ১০ এপ্রিল রাজধানীর মিরপুর থানায় মো. আলমাছ ও মো. নাজমুল আলম মামুনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে পুলিশ।

২০০৪ সালের ১৯ জুন ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল-১১ মামলার রায় দেন। রায়ে মো. আলমাছকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং অপর আসামি নাজমুল খালাস পান। রায় ঘোষণার সময় আলমাছ পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।

পরবর্তীতে ২০২৪ সালের মার্চে ইস্যু হওয়া পরোয়ানার ভিত্তিতে ওই বছরের ৪ নভেম্বর আলমাসকে সাজাপ্রাপ্ত আসামি হিসেবে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। সেই থেকে টানা এক বছর তিনি কারাবন্দি ছিলে

Share this news as a Photo Card