নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজে আনন্দঘন পরিবেশে ‘বিশ্ব একাউন্টিং দিবস’ উদযাপিত হয়েছে।

আজ ১০ নভেম্বর মঙ্গলবার সকাল ১০টায় হিসাববিজ্ঞান বিভাগের হল রুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও বিশেষ দিকনির্দেশনা মূলক সেশন অনুষ্ঠিত হয়। হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মাহবুব আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক শহীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ক্যাডার কাউন্সিলের সাধারণ সম্পাদক জনাব মাজেদুল পলাশ। আরো উপস্থিত ছিলেন বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক শহীদুল ইসলাম বলেন, “হিসাবের স্বচ্ছতার মতো তোমরা তোমাদের জীবনে স্বচ্ছতা নিয়ে আসো। তবেই জীবনযুদ্ধে তোমরা সফলভাবে এগিয়ে যেতে পারবে।”
সভাপতির বক্তব্যে অধ্যাপক মাহবুব আলম বলেন, “হিসাববিজ্ঞান একটি গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা নিষ্ঠার সাথে এগিয়ে যাও।” তিনি আরও বলেন, “একাডেমিক হিসাববিজ্ঞানের পাশাপাশি পরকালের হিসাব সম্পর্কেও তোমাদের সতর্ক হওয়া উচিত, কারণ সেই হিসাবই সবচেয়ে বড় হিসাব।”

আলোচনা সভা শেষে কলেজ প্রাঙ্গণে একটি বর্ণাঢ্য র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়। পরবর্তীতে বিভাগের সেমিনার রুমে একটি বিশেষ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়, যেখানে বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card