গাজীপুরের জয়দেবপুরের মির্জাপুর বাজার এলাকা থেকে মাদকদ্রব্য হিসেবে ঘোষিত টাপেন্টাডলসহ দুজনকে আটক করেছে র্যাব।
আটকরা হলেন- মো. সোলাইমান (৪৫) ও শ্রী নিবাস চন্দ্র (২২)।
অভিযানে তাদের কাছ থেকে দুই হাজার ৮৪৫ পিস নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট,
তিনটি মোবাইল ফোন ও তিনটি সিম কার্ড উদ্ধার করা হয়।
সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তথ্য প্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে
গাজীপুরের জয়দেবপুর থানাধীন মির্জাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
র্যাব-১ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া অফিসার) সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. পারভেজ রানা বিষয়টি নিশ্চিত করে জানান,
প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক কারবারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতার বিষয়টি স্বীকার করেছে।
উদ্ধার মাদকদ্রব্য ও গ্রেফতার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
আরও পড়ুন :
- সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু
- ঢাকা জেলা যুবদলের পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন
- খোলা আকাশের নিচে প্রতিবন্ধী ছেলে নাতী ও স্বামীকে নিয়ে বৃদ্ধ আছিয়ার বসবাস
- মিরপুরে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু
- জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল
- মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫২
- আগামী ৫ সেপ্টেম্বর জাকার্তায় যাচ্ছেন রাষ্ট্রপতি
- বাড়তে পারে দিনের তাপমাত্রা, দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ৩ ভায়রার মারামারি
- ডাবের দাম নিয়ন্ত্রণে আজ থেকে অভিযান, পাকা রসিদ না থাকলে জরিমানা
- স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে
- অপরাধের রহস্য উদঘাটনে মুখ্য ভূমিকা রাখে বিজ্ঞানভিত্তিক তদন্ত : সিআইডি প্রধান
