ডাবের দাম নিয়ন্ত্রণে নিয়মিত বাজার তদারকি করবে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
ডাব কেনাবেচায় রাখতে হবে পাকা রসিদ। কোনোভাবে নায্যমূল্যের বেশি দাম নিলে ব্যবসায়ীদের জরিমানাসহ কঠোর শাস্তির আওতায় আনা হবে।
সোমবার (২৮ আগস্ট) জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সভাকক্ষে যৌক্তিকমূল্যে ডাব কেনাবেচা সংক্রান্ত সচেতনতামূলক সভায়
ডাবের পাইকারি ও খুচরা ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকের পর এ সিদ্ধান্ত জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিউজ্জামান।
এ এইচ এম সফিউজ্জামান বলেন,
‘আজ থেকেই ডাব ব্যবসায়ীদের অবশ্যই পাকা রসিদ সংগ্রহে রাখতে হবে। তা না হলে অভিযানে ধরলে জরিমানাসহ কঠোর শাস্তির আওতায় আনা হবে।’
ডাব ব্যবসায়ীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আজ থেকে ডাবের দাম বৃদ্ধির বিরুদ্ধে তদারকি করা হবে।
আমি আমার কর্মকর্তাদের নির্দেশ দিয়ে দেব, তারা সারাদেশের বাজারে গিয়ে দেখবে আপনাদের ট্রেড লাইসেন্স আছে কিনা, টিন নম্বর আছে কিনা?
আপনারা ভ্যাট-ট্যাক্স ঠিকঠাক দিচ্ছেন কিনা। আপনারা অবশ্যই আপনাদের ভাউচার রাখবেন।
যাদের ভাউচার নেই তাদের আগামী বৃহস্পতিবার পর্যন্ত সময় দেওয়া হবে। এরমধ্যে আপনারা এটি করে নেবেন।’
আরও পড়ুন :
- স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে
- অপরাধের রহস্য উদঘাটনে মুখ্য ভূমিকা রাখে বিজ্ঞানভিত্তিক তদন্ত : সিআইডি প্রধান
- সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের প্রথম জানাজা সম্পন্ন
- মাদারীপুরে পরিকল্পিত খুনের ঘটনায় তিনজনকে মৃত্যুদণ্ডের আদেশ
- চিকিৎসার নামে সিঙ্গাপুরে কোনো ষড়যন্ত্র করতে গেছেন কি না?
- টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
