নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বিষয়টি আজ সকালে নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সানারপাড় পিডিকে পাম্প স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।
এখন পর্যন্ত তার নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের টিআই একেএম শরফুদ্দিন জানান,
নিহত ওই ব্যক্তির বয়স আনুমানিক ৪০-৪৫ বছর হবে।
গুরুতর আহত অবস্থায় নারায়ণগঞ্জ শিমরাইল হাইওয়ে পুলিশ ফাড়ির উপপরিদর্শক (এসআই)
মো: নুর মিয়া তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৩ টা ৫০ মিনিটে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, রাতে অজ্ঞাত কোনো গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
তিনি গুরুতর আহত অবস্থায় রাস্তায় পড়ে ছিলেন।
ময়নাতদন্তের জন্য মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন :
- ঢাকা জেলা যুবদলের পাঁচ সদস্যের নতুন কমিটি গঠন
- খোলা আকাশের নিচে প্রতিবন্ধী ছেলে নাতী ও স্বামীকে নিয়ে বৃদ্ধ আছিয়ার বসবাস
- মিরপুরে অটোরিকশার ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যু
- জাতীয় শ্রমিক লীগ নরসিংদী জেলা শাখার উদ্যোগে দোয়া মাহফিল
- মাদকবিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার ৫২
- আগামী ৫ সেপ্টেম্বর জাকার্তায় যাচ্ছেন রাষ্ট্রপতি
- বাড়তে পারে দিনের তাপমাত্রা, দুই বিভাগে বৃষ্টির পূর্বাভাস
- শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ৩ ভায়রার মারামারি
- ডাবের দাম নিয়ন্ত্রণে আজ থেকে অভিযান, পাকা রসিদ না থাকলে জরিমানা
- স্ত্রীর দায়ের করা মামলায় পুলিশ কর্মকর্তা কারাগারে
- অপরাধের রহস্য উদঘাটনে মুখ্য ভূমিকা রাখে বিজ্ঞানভিত্তিক তদন্ত : সিআইডি প্রধান
- শেরপুরের নকলায় ৪ হোটেল ব্যবসায়ীর জরিমানা
- সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমানের প্রথম জানাজা সম্পন্ন
- উত্তমাবাদ গ্রামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন
- ৭ মাসের শিশুকে অপহরণের অভিযোগে গ্রেফতার ২
- খালেদা জিয়ার নাইকো দুর্নীতি মামলার আদেশ বুধবার

Comments are closed.