ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা ৪ জনের মৃত্যু হয়েছে। তারা সকলেই ঢাকা বিভাগের। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯০০ জন।
বুধবার (১১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৮ জন। এছাড়া, চলতি বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৫ হাজার ৬৬৮ জনে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ৪৯ হাজার ১২৩ জন।
