নারী ও শিশু নির্যাতন মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

গোপালগঞ্জের মুকসুদপুর থানার নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি

মো. রেজাউলকে (২৮) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৩)।

মঙ্গলবার সকালে র‌্যাব-৩ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হক এই তথ্য নিশ্চিত করে বলেন,

সোমবার রাতে গোপালগঞ্জের মুকসুদপুর থেকে আসামি মো. রেজাউলকে গ্রেফতার করা হয়।

২০২০ সালে গোপালগঞ্জ কোর্টে রেজাউলের নামে নারী ও শিশু নির্যাতন মামলা হয়।

ওই মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেন।

রায়ের পর থেকে আসামি দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবনযাপন করছিল।

গ্রেফতার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুন :

এনএএন টিভি