ঈদগড়-ঈদগাঁও সড়কের গজালিয়া সেতু চালুর উদ্যোগ

ঈদগড়-ইসলামাবাদ সংযুক্ত গজালিয়া ঈদগাঁও খালে নির্মিত সেতু দ্রুত ব্যবহারের উপযোগী করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

জানা যায়,ঈদগড়, গজালিয়া ও ঈদগাঁও খালে একটি সেতু নির্মাণের দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন তিন ইউনিয়ন ঈদগাঁও,ঈদগড় এবং বাইশারীর জনগণ। সে দাবির প্রেক্ষিতে ২২শে ফেব্রুয়ারি ২০২১ সালে ঈদগড়- ইসলামাবাদ সংযুক্ত গজালিয়ায় ঈদগাঁও খালে প্রায় ১৩ কোটি ব্যয়ে ৯০ মিটার লম্বা ১০ মিটার প্রস্থ সেতু নির্মাণের উদ্যোগ গ্রহণ করে সরকার। দীর্ঘ ৫ বছর পর সেতু নির্মাণ কাজ শেষ হলেও অচল অবস্থায় পড়ে আছে সদ্য নির্মিত সেতুটি।

সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণ,দ্রুত সেতু চালু ও ক্ষতিগ্রস্ত জমির মালিককে ক্ষতিপূরণের উদ্যোগ গ্রহণ করে বৃহত্তর গজালিয়া উন্নয়ন সমবায় সমিতি। সংগঠনটির এমন মহৎ উদ্যোগে সাড়া দিয়েছে সর্বস্তরের মানুষ।
এই সংক্রান্ত বিষয়ে বৃহস্পতিবার সংগঠনের নেতৃবৃন্দরা ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতির সাথে মতবিনিময়ও করেন। এসময় বৃহত্তর গজালিয়া উন্নয়ন সমবায় সমিতির পাশে থাকার আশ্বাস দেন। সেসাথে সব প্রকার সহযোগিতার কথাও জানান ঈদগড় বাজার ব্যবসায়ী সমিতি।

তবে স্থানীয়রা জানান, ব্রীজটি ঈদগাঁও -ঈদগড় -বাইশারী এলাকার প্রায় ২লক্ষাধিক জনগণের নিরাপত্তার স্বার্থে জরুরী ভিত্তিতে চালু করা অতীন জরুরী বলেও মনে করেন।

উল্লেখ্য যে, সেতুটি চালু হলে এলাকার জন সাধারণের যাতায়াত হবে ঈদগাঁও থানার পাশে ফকিরা বাজার হয়ে। ফলে জনগনকে আর হিমছড়ি ঢালা দিয়ে চলাচল করতে হবেনা।
গজালিয়া ব্রীজটি দিয়ে চলাচল শুরু হলে লোকজন ডাকাতের কবল থেকে রেহায় পাবেন। পাশাপাশি অনেক বেশি নিরাপত্তা পাবে।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর

Share this news as a Photo Card