ঈদগাঁও-ঈদগড়ে লেবুর চড়া দামে রোজাদারেরা দিশেহারা

রমজানের শুরুতেই ঈদগাঁও-ঈদগড়ে লেবুর চড়া দামে দিশেহারা রোজাদারেরা। দ্বিগুন দামে বিক্রি হচ্ছে এক হালি লেবু। এক সপ্তাহ পূর্বেও এই লেবু ২০ টাকায় বিক্রি হয়েছে।
রোববার (২ মার্চ) বিকেলে ঈদগাঁও নানা পয়েন্ট থেকে লেবুর এমন দামের তথ্য জানা গেছে।
দুয়েক ব্যবসায়ী জানান, রোজায় লেবুর ব্যাপক চাহিদা থাকে। সেই অনুযায়ী পর্যাপ্ত সরবরাহ থাকেনা। তাই দাম একটু বৃদ্ধি পায়। তবে কিছুটা দিন পর দাম পূর্বের ন্যায় কমে যাবে।
মোহাম্মদ আলমসহ অনেকে জানালেন, পবিত্র রমজান মাসে নিত্যপন্যের দাম কমানো তো দূরের কথা, রোজাদারকে জিম্মি করে অহে তুক লেবুর দাম বাড়িয়ে বিক্রি করা হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক পথচারী জানান, ইচ্ছা কৃত কিছু খুচরা ব্যবসায়ী ইফতারের অনুসঙ্গ খ্যাত লেবুর দাম কৌশলে বাড়িয়ে বিক্রি করছে সুযোগ বুঝে।
আরো জানা যায়, ঈদগাঁও বাজারের বিভিন্ন পয়েন্ট নানান দামে বিকিকিনি করছে রসালো লেবু। অথচ কদিন আগেও দাম কম ছিল। ফলে লেবু ক্রয় করতে গিয়ে অনেকেই দিশেহারা হয়ে পড়েছে।

Share this news as a Photo Card