মনিরামপুর উপজেলা যুবদল নেতা মুক্তার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

যশোরের মনিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ মুক্তার হোসেনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দেওয়া বহিষ্কারাদেশ তুলে নিয়ে তাকে পূর্বের পদে স্ব-বহাল করেছে কেন্দ্রীয় যুবদল। আজ শুক্রবার (২৩শে অক্টোবর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, পূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মুক্তার হোসেনকে প্রাথমিক সদস্য পদসহ সংগঠনের সকল কার্যক্রম থেকে বহিষ্কার করা হয়েছিল।

পরবর্তীতে তার করা আবেদনের প্রেক্ষিতে ও পর্যালোচনা শেষে কেন্দ্রীয় কমিটি তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করে পদে পুনর্বহাল করার সিদ্ধান্ত গ্রহণ করে। বহিষ্কারাদেশ প্রত্যাহারের খবর ছড়িয়ে পড়লে মনিরামপুর উপজেলা যুবদল ও স্থানীয় অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে আনন্দ ও স্বস্তি ফিরে আসে।

 

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card