কি ভাববেন সিদ্দিকুর রহমান উজ্জ্বল, সেটা তোয়াক্কা না করেই এলাকাবাসীর প্রচারণা

নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়নের মানুষের স্বপ্ন এখন সিদ্দিকুর রহমান উজ্জ্বলকে চেয়ারম্যান হিসেবে দেখা। সকলেই আনন্দ উল্লাসে তাদের মতামত প্রকাশ করছেন। এলাকাবাসী বলেন, আমরা এখনে কেউ স্থানীয় নয়, এক এক জনে এক এক জায়গা থেকে জীবিকা নির্বাহ করতে  এখানে এসেছি। এখানে কেউ কারো নয়,তবে শুদু মাত্র উজ্জ্বল কেই দেখি নিজের পরিবারের মতো সবার খোঁজ খবর নিতে। রাস্তা দিয়ে হাটার সময় যতজন মানুষের সাথে দেখা হবে সকলের সার্বিক অবস্থা কেমন সেটা থেকে শুরু করে পরিবারের সদস্য পযন্ত কেমন আছে জিগ্যেস করে। তার এই কুশল বিনিময়ই মুলত সকলের মনকাড়ে।

আর্থিক সহযোগিতা তো রয়েছেই সেই সাথে তার সুমিষ্ট ব্যবহারটিও মনে রাখার মত। এসব ভুলার মতো নয়। অন্যায়ের প্রতিবাদ সহ সকল অনৈতিক কাজে বাঁধা প্রদান। বিপদে আপদে আপন জনের মতো পাশে থাকা এবং প্রতিটি মুহুর্তের খবর নেওয়া শুদু মাত্র এই উজ্জ্বলের কাছেই দেখেছি। হয়তো বলবেন দিন পরিবর্তন হয়েছে এর জন্য উজ্জ্বল এগুলো করছে কিন্ত না, উজ্জ্বল আওয়ামী লীগের ক্ষমতা কালীন সময়েও নিজে মামলা খেয়ে পালিয়ে বেড়িয়েছে কিন্ত গোপনে সকলের খবর নিয়েছে। নিজেরই সঠিক ঠিকানা ছিলো না, তবুও কারো বিপদ শুনলো গোপনে রাতের আধারে নিজেই আসতো বা তার হয়ে কাউকে  পাঠাতো বিপদগ্রস্ত মানুষের পাশে। এভাবেই সর্বদা সহযোগিতার হাত বাড়িয়েছে উজ্জ্বল। তাই আমরা তাকেই এই ইউনিয়নের দায়িত্বে দেখতে চাই, এবং আমাদের সকলের দায়িত্ব নেওয়ার জোর দাবি জানাই। একজন উজ্জ্বলের এই ইউনিয়নে বড় বেশি প্রয়োজন। নেতা তো সবাই হয়,মা, বাবা,ভাই,বোন কজনে হতে পারে?  উজ্জল আমাদের সন্তান। এই ইউনিয়নের সবাই  তার পরিবার। এমন উজ্জ্বলের জন্ম হোক বার বার। এমনি মন্তব্যে ফতুল্লা ইউনিয়নের সকল মানুষ।

 

এনএএন টিভি/ সুমন ইসলাম

Share this news as a Photo Card