দুর্ভোগের আরেক নাম কুষ্টিয়া অর্জুনদাস আগরওয়ালা সড়ক কোর্টপাড়া

কুষ্টিয়া পৌর এলাকার সড়কের বেহালদশা, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা রাস্তার উপর ময়লাযুক্ত পানি জনভোগান্তির শিকার। পবিত্র রমজান মাসে, শীত মৌসুমেও রাস্তার উপর ময়লাযুক্ত ড্রেনের পানি, মাঝেমধ্যেই ময়লাযুক্ত পানির কারণে সড়ক দুর্ঘটনা ঘটে। কুষ্টিয়া পৌরসভার নাকের ডগায় হওয়া সত্ত্বেও দেখার যেন কেউই নেই।

শুক্রবার (৭ মার্চ) সকালে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায় ড্রেনে ঘাস,লতাপাতা ও ময়লা আবর্জনায় ভরা। বিশেষ করে মশার লাভা ড্রেনের মধ্যে গিজগিজ করছে। সড়কের নাম অর্জুনদাস আগারয়ালা সড়ক, র্যাব ক্যম্পের গলি কুষ্টিয়া সদর, কুষ্টিয়া। চরম জনভোগান্তির শিকার নাগরিকরা ড্রেন মেরামত ও সড়ক সংস্কারে কার্যকর উদ্যোগ নিচ্ছে না কর্তৃপক্ষ। কয়েক বছর ধরে সড়কটির এমন বেহালদশা। হরহামেশাই ঘটছে ছোট-খাটো দুর্ঘটনা। ফলে সড়কে নামলেই পোহাতে হয় চরম দুর্ভোগ। সরেজমিনে দেখা যায়, কুষ্টিয়া পৌর এলাকার একটি গুরুত্বপূর্ণ সড়ক হওয়া সত্ত্বেও রাস্তার উপর ময়লাযুক্ত পানি যার ফলে মানুষ জনদুর্ভোগের শিকার হচ্ছে। বছরের পর বছর এমন অবস্থা থাকলেও দেখার যেন কেউ নেই। শহরের সবচেয়ে বড় তিনটি ডায়াগনস্টিক সেন্টার, তিনটি সরকারি কলেজসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য অপরিহার্য এ সড়কটি। কিন্তু জায়গায় জায়গায় খানা-খন্দের কারণে প্রায় এক কিলোমিটার এ সড়কে যানজট নিত্যসঙ্গী। সামান্য একটু রাস্তা পার হতে বসে থাকতে হয় ঘণ্টার পর ঘণ্টা। দুর্ভোগের আরেক নাম কুষ্টিয়া অর্জুনদাস আগারয়ালা সড়ক। বর্ষাকালে একটু বৃষ্টি হলেই জমে যায় হাঁটু পযর্ন্ত পানি। এছাড়াও বর্ষা মৌসুমে শহরের আরসি আরসি সড়ক, কোর্ট স্টেশন সড়ক, সরকারি কলেজের সামনের সড়ক, সদর হাসপাতালের সামনের সড়ক, কোর্টপাড়া, আমলাপাড়া, টালিপাড়া, জেলখানা সড়ক, চৌড়হাস, বড় স্টেশন সড়কসহ বিভিন্ন সড়কেরও একই অবস্থা।

এলাকাবাসীর প্রাণের দাবি পৌরসভা কর্তৃপক্ষ এবং প্রশাসনের সঠিক নজরদারির মাধ্যমে আমাদের এলাকার এই দুর্বিসহ অবস্থা দূর করে শান্তি-শৃঙ্খলার সাথে যাতে বসবাস করতে পারি সেই ব্যবস্থা করেন। কোর্টপাড়ার টুটুল বলেন দীর্ঘদিন ধরে দেখে আসছি আমাদের এই রাস্তার বেহাল অবস্থা বিশেষ করে ড্রেনের ময়লা আবর্জন একেবারে পরিষ্কার করে না উপর উঠে আসে এবং এই ময়লা যুক্ত পানির কারণে প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনা ঘটে। ব্রেনের ময়লা যুক্ত পানির কারণে রাস্তায় প্রচন্ড পরিমাণ যানজটের সৃষ্টি হয় যা জনসাধারণের ভোগান্তি ঘটায়। শামীম আহমেদ বলেন সকালে বিকালে রাস্তায় প্রচন্ড পরিমাণ যানজট সৃষ্টি হয়। যার ফলশ্রুতিতে কেউ সঠিক সময়ে গন্তব্য স্থলে পৌঁছাতে পারে না। প্রশাসনের জরুরি হস্তক্ষেপ আবশ্যক এলাকাবাসীর দুর্দশা দুর্দিন লাঘব করে শান্তিতে যেন বসবাস করতে পারে সেই ব্যবস্থা করেন।

এনএএন টিভি/ মোঃ মুনজুরুল ইসলাম