ছাত্র হত্যার দায় স্বীকার করে সুষ্টু বিচার, যেসব এলাকায় ছাত্র হত্যার ঘটনা ঘটেছে, সেখানকার পুলিশের ডিআইজি ও পুলিশ সুপারকে বরখাস্ত করাসহ ৯ দফা দাবিতে বিক্ষোভ করেছে নরসিংদীর সাধারন শিক্ষার্থীরা।

আজ বুধবার দুপুর ১ টা থেকে দেড়টা পর্যন্ত নরসিংদী পৌর শহরের ডিসিরোড উপজেলা মোড় এলাকায় এই বিক্ষোভ করে বিভিন্ন স্কুল কলেজের প্রায় ২ শ শিক্ষার্থী। এসমসয় শিক্ষার্থীদের সাথে বিক্ষোভে দেখা যায় নরসিংদী সরকারি কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নাদিরা ইয়াসমিন এবং নরসিংদী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শিরিন সুলতানাকে। জানা যায়, দুপুর সাড়ে বারোটার দিকে ব্রাহ্মন্দী এলাকা থেকে ৯ দফা দাবী নিয়ে বিক্ষোভকারিরা টাওয়াদি মোড় হয়ে আদালত প্রাঙ্গনে যেতে থাকে। এসময়, বিক্ষোভকারিরা উপজেলা মোড় এলাকায় পৌঁছালে পুলিশ বাঁধা দেয়।

পরে, পুলিশের বাঁধার মুখে আদালত প্রাঙ্গণে পৌঁছাতে না পেরে উপজেলা মোড়েই দুপুর একটা থেকে দেড়টা পর্যন্ত বিক্ষোভ করে ফিরে যায় বিক্ষোভকারিরা ।
এনএএন টিভি/বশির আহম্মদ মোল্লা
