প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ইফতিকার আহামেদ ফরিদ

নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত একটি স্হানীয় গণমাধ্যমে ইফতিকার আহামেদ ফরিদকে নিয়ে ঝুট সংক্রান্ত বিষয়ে একটি সংবাদটি প্রকাশ করা হয়। এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইফতিকার আহমেদ ফরিদ বলেন আমি আজকে ষোল বছর যাবত অসুস্থ আমার একটি পা অকেজো হয়ে আমি শয্যাশায়ী হয়ে বিছানায় পরে আছি, আমি বিছানা থেকে উঠে নামতে গেলে কারো সাহায্য লাগে প্রতিদিন ডাক্তারে প্রেসক্রিপশন অনুযায়ী আমার জীবন চালাতে হয়।

এমন অবস্থায় একটি কুচক্রী মহল পেশাদার সাংবাদিকদের ভূল তথ্য দিয়ে একটি মিথ্যা ও বানোয়াট সংবাদ পরিবেশন করে আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই, এবং সাংবাদিক ভাইদের কাছে আমার অনুরোধ এই ধরনের সংবাদ প্রকাশের ক্ষেএে আরও যাচাই-বাছাই করে সাবধানতা অবলম্বন করার জন্য বিনীত অনুরোধ জানাই।

এনএএন টিভি/ রতন

Share this news as a Photo Card