বকেয়া বেতন পরিশোধের দাবিতে নরসিংদীতে শ্রমিকদের সড়ক অবরোধ

নরসিংদীর থার্মেক্স গ্রুপের আদুরী গার্মেন্টস শ্রমিকদের তিন মাসের ওভারটাইম এবং বকেয়া বেতন-বোনাস পরিশোধের দাবীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে ।

আজ রবিবার বেলা সাড়ে তিনটা থেকে নরসিংদীর ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর উপজেলার কারারদী (বড়ইতলায়) উক্ত ফ্যাক্টরীর সামনেই অবরোধ করে রাখেন নারী-পুরুষ কয়েক হাজার শ্রমিকরা।

এসময় সড়কের উপর কাঠের আসবাপত্র দিয়ে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। এতে করে ঢাকা-সিলেট মহাসড়ক এলাকায় যানবাহনের বিশাল যানজটের সৃষ্টি হয়। প্রতিষ্ঠানের প্রায় হাজার হাজার নারী-পুরুষ শ্রমিকরা বেতন বোনাস ও বকেয়া বিলের দাবী করে রাস্তা উত্তাল করে তুলেন। গত তিন মাস ধরেই ওভারটাইমের বকেয়া পরিশোধ করছেনা কর্তৃপক্ষ। ঈদের আগেও দেই, দিচ্ছি করে আর তা পরিশোধ করে নাই । বরং বকেয়া পরিশোধের
দাবী উঠলেই নানা অজুহাতে শ্রমিকদের ছাটাই করা হচ্ছে অনবড়ত।

এসবের প্রতিবাদেই ফুঁসে উঠেছে শ্রমিক কমর্চারীরা। এদিকে সড়ক অবরোধ করে
আন্দোলন করায় ঢাকা-সিলেট মহাসড়কের দুই প্রান্তে অন্তত ১০ কিলোমিটার এলাকাজুড়ে
তীব্র যানজটের সৃষ্টি হলে সড়কে আটকে পড়া শত শত যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে
পড়েন।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শামসুল আরেফিন বলেন, শ্রমিকদের বিভিন্ন
দাবী-দাওয়া নিয়ে শ্রমিকরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে। আমরা দু’পক্ষের সাথেই আলোচনা করছি। আশা করছি শীঘ্রই সড়ক যোগাযোগ স্বাভাবিক করা হবে। শেষ
খবর পাওয়া পর্যন্ত (সন্ধ্যা সোয়া ছয়টা) সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে।

এনএএন টিভি/বশির আহম্মদ মোল্লা

Share this news as a Photo Card