আসন্ন নভেম্বর মাসে অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের দাম

দেশের বাজারে আসন্ন নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে সরকার। এতে নভেম্বর মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে।

আজ বৃহস্পতিবার রাতে দর অপরিবর্তিত রেখে নভেম্বর মাসের জ্বালানি তেলের দাম ঘোষণা করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ।

ফলে নভেম্বর মাসেও ভোক্তা পর্যায়ে প্রতি লিটার ডিজেল ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা‌ এবং কেরোসিন ১৫৫ টাকা বহাল থাকবে।

বিশ্ববাজারে দাম কমা-বাড়ার সঙ্গে সামঞ্জস্য রেখে দেশে প্রতিমাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের বিক্রয়মূল্য সমন্বয় করে থাকে জ্বালানি বিভাগ।

সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ায় সরকার। যা পরের দিন ২১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card