সোনারগাঁয়ে পৃথক অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ আটক – ৩

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ রয়েছেন।

শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৩টা থেকে ভোর সাড়ে ৫টার মধ্যে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়ারচর এলাকায় মেঘনা টোল প্লাজা ও বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল বারিক এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর মোহাম্মদ সফি উদ্দিনের নেতৃত্বে অভিযান দুটি পরিচালিত হয়।

প্রথম অভিযানে আষাড়িয়ারচর পুলিশ চেকপোস্টের সামনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সড়কে তল্লাশি চালিয়ে আয়াছ (২৫) নামে এক যুবককে ১ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, একই এলাকার বিসমিল্লাহ সিএনজি পাম্পের সামনে অভিযান চালিয়ে ফাতেমা (৪৫) ও খালেদা (৩৩) নামে দুই নারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠন এবং মাদকবিরোধী কার্যক্রম জোরদারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card