চাঁদপুর জেলার মতলববাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গণ অধিকার পরিষদের চাঁদপুর জেলা শাখার যুগ্ম সদস্য সচিব ও চাঁদপুর-২ আসনে দলীয় মনোনয়ন প্রত্যাশী, মালয়েশিয়া প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী বি এম গোলাপ হোসেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ত্যাগ ও সংযমের শিক্ষা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। মহান আল্লাহ যেন সবাইকে ঈদের আনন্দ পরিপূর্ণভাবে উপভোগ করার তৌফিক দেন। সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় থাকুক, এটাই আমার কামনা।”
তিনি আরও বলেন, “মতলববাসীর ভালোবাসা ও দোয়া নিয়ে আমি জনসেবায় আত্মনিয়োগ করতে চাই। আমার প্রিয় এলাকাবাসীর পাশে থাকতে চাই সুখে-দুঃখে। ঈদুল ফিতরের এই শুভ মুহূর্তে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।”
বি এম গোলাপ হোসেন দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় ব্যবসা পরিচালনা করলেও তার হৃদয় সবসময় দেশের মানুষের জন্য কাঁদে বলে উল্লেখ করেন। মতলববাসীর কল্যাণে কাজ করতে তিনি সবসময় প্রস্তুত বলেও জানান।
উল্লেখ্য, চাঁদপুর-২ আসন থেকে গণ অধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী হিসেবে তিনি ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং সাধারণ মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করছেন।
এনএএন টিভি / এম. রাসেল রহমান
