শেরপুর নকলায় উপজেলা নির্বাহী অফিসারের সেলপ এর স্বপ্নসারথিদের সেশন ভিজিট

শেরপুর জেলার নকলা উপজেলার চিথলিয়া গ্রামে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির স্বপ্নসারথিদের ২১ তম সেশন একবার না পারিলে দেখো শতবার সেশন উপভোগ করেন নকলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র। আজকের সেশনের মূল আলোচ্য বিষয় ছিলো নেতিবাচক চিন্তাগুলো খুজেঁ দেখি এবং হতাশা কমিয়ে পরিস্থিতির সাথে মানিয়ে চলি। সেশনটি পরিচালনা করেন এসোসিয়েট অফিসার নকলা মো: শহিদুল ইসলাম।

সেশন শেষে ব্র্যাক সামাজিক ক্ষমাতয়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির জেলা ব্যবস্থাপক বিদ্যুৎ কুমার নন্দীর সঞ্চালনে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজার মো: সেলিম রেজা, জেলা ব্র্যাক সমন্বয়ক ফারহানা মিল্কী, ম্যানেজার লিগ্যাল প্রোটেকশন এ বি এম জাহিদুল হাসান, মো: সাজ্জাদুজ্জামান জোনাল ম্যানেজার সিরাজগঞ্জ জোন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি।

প্রধান অতিথির বক্তব্যে নকলা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র স্যার বলেন আমাদের মেয়েদেরকে তথ্য প্রযুক্তিতে আরো সচেতন হতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধে আরো সোচ্ছার হতে হবে। কিশোরীদের উৎপাদনমুখী হতে হবে, ব্র্রাকের এ উদ্যেগ সময়োপযোগী। এ ধরনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।

এনএএন টিভি / ইউসুফ আলী মন্ডল