গোপালগঞ্জের কোটালীপাড়ায় দলীয় নেতাকর্মীদের নিয়ে খালের কচুরিপানা পরিষ্কারের কাজ শুরু করেছেন গোপালগঞ্জ ৩ আসনের এমপি এসএম জিলানী।
শনিবার সকালে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা- রামনগর খালে পরিষ্কার অভিযান শুরু করেন তিনি।
এসময় কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারন সম্পাদক আবুল বশার হাওলাদার, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, যুবদলের আহ্বায়ক রঞ্জন মল্লিক, সদস্য সচিব মান্নান শেখ সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
গোপালগঞ্জ ৩ আসনের (কোটালীপাড়া- টুঙ্গিপাড়া) এমপি এসএম জিলানী বলেন, সাদুল্লাপুর ইউনিয়নের কোনেরভিটা- রামনগর খালটি এই এলাকার মানুষের প্রানের খাল। এই এলাকার অধিকাংশ মানুষ বিল থেকে ধান কেটে এই খাল ব্যবহার করে বাড়িতে তোলেন। খালটি কচুরিপানায় ভরে থাকায় ধান নিয়ে কৃষকদের বাড়িতে ধান তোলা সম্ভব হয়ে পড়েছে। তাই দলীয় নেতা কর্মীদের নিয়ে খালটি পরিষ্কার করলাম। কারণ জাতীয়তাবাদী দল কৃষকদের কল্যাণে কাজ করে থাকে। আগামীতেও এমন জনকল্যাণ কাজ অব্যাহত থাকবে।
