নারায়ণগঞ্জের চিহ্নিত প্রতারক, হ্যাকার ও নামসর্বস্ব সাংবাদিক খান মোহাম্মদ মহিবুল্লাহ ওরফে খান মাহমুদ নারী ও শিশু নির্যাতন মামলায় সদর থানার পুলিশ কর্তৃক গ্রেফতার হয়েছে। শুক্রবার ২৪ এপ্রিল রাত আনুমানিক সাড়ে বারোটায় নগরীর ২ নং রেলগেটে এলাকা থেকে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আদালতে দায়েরকৃত মামলায় জারী কৃত গ্রেফতারি পরোয়ানা বলে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ তাকে গ্রেফতার করে |
ঘটনার বিবরণে জানা যায়, এই খান মাহমুদ বিগত এক বছরের বেশী সময় ধরে হিন্দু ধর্মাবলম্বী নয়নী রানী সাহা নামের এক শিক্ষানবীশ আইনজীবীকে প্রেমের প্রস্তাবসহ জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করার জন্য উত্ত্যক্ত করে আসছিল | এ ঘটনায় বিগত ২ জুলাই ২০২৫ সালে অভিযুক্ত খান মাহমুদ তাৎকালীন নয়নী রানী সাহার দেওভোগ নাগবাড়ীস্থ ভাড়া বাসা থেকে তুলে আসতে গেলে নয়নী রানী সাহার ডাক চিৎকারে এলাকার লোকজন এসে তাকে আটক করে ফতুল্লা থানা পুলিশে দিয়েছিল । সে সময় খান মাহমুদ এর পিতা এবং খান মাহমুদ নিজে ফতুল্লা থানায় মুচলেকা দিয়ে মুক্তি পায় | কিন্তু থানা থেকে মুক্তি পেয়েও এই খান মাহমুদ একদিনের জন্যও ঐ হিন্দু নারী নয়নী রানী সাহাকে উত্যক্ত করা থেকে বিরত থাকেনি। পরবর্তীতে নগরীর আলি আহম্মদ চুনকা পাঠাগারের বিপরীতে অবস্থিত গুলশান সুপার মার্কেটের সামনে নারী নির্যাতনকারী খান মাহমুদ পুনরায় নয়নী রানী সাহার উপর হামলা করে এবং তাকে জোর করে নিয়ে যেতে চাইলে মার্কেট ও আশেপাশের লোকজন জড়ো হলে সে তাকে রেখে পালিয়ে যায় | পরবর্তীতে এই ঘটনাকে কেন্দ্র করে বাদীনি নয়নী রানী সাহা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেন। উক্ত মামলার পরিপ্রেক্ষিতে আদালত আসামির খান মাহমুদ বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলে পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করে | এই রিপোর্ট লেখা পর্যন্ত আদালতে শুনানির প্রস্তুতি চলছিল।
এই খান মাহমুদ কখনো নিজেকে কলামিস্ট,লেখক সাংবাদিক, কবি, নাঃগঞ্জ- ৪ আসনের এমপি আল আমিনের লোক এবং নিজেকে এনসিপির একজন নেতা বলে দাবি করে আসছিল । আসলে সে একজন ভবঘুরে, কোন নির্দিষ্ট কর্ম নাই । বিভিন্ন মানুষকে ব্যাংক লোন করে দেওয়ার নাম করে টাকা আত্মসাৎ , প্রতারণাসহ কখনো সে নিজেকে গার্মেন্টস ব্যবসায়ী বলে প্রচার করে ইত্যাদি কর্মকাণ্ড করে বেড়ায়। এমনকি নারায়ণগঞ্জের সুনামধন্য প্রেসক্লাব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সে একজন সদস্য এবং কর্মকর্তা পরিচয় দিয়েও বিভিন্ন লোকের কাছ থেকে সুবিধা আদায় করে থাকে । এমন অপরাধীকে আইন সাজা দিলে ভুক্তভোগী সহ অনেকেই ন্যায় বিচার পাবে বলে আশা প্রকাশ করেছেন সচেতন মহল |
- Click to share on Facebook (Opens in new window)
- Click to share on Twitter (Opens in new window)
- Click to share on WhatsApp (Opens in new window)
- Click to share on Telegram (Opens in new window)
- Click to print (Opens in new window)
- Click to email a link to a friend (Opens in new window)
- Click to share on LinkedIn (Opens in new window)
- Click to share on Pinterest (Opens in new window)
- Click to share on X (Opens in new window)
