নোয়াখালী সুবর্ণচরে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ফজলুল হক(হক সাহেব) এর ৩০ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়ার আয়োজন করেছে সংস্থাটি।
৮ নভেম্বর ( শনিবার) বিকালে সংস্থার প্রধান কার্যালয়ে স্মরণ সভার আয়োজন করা হয়।
সংস্থার সভাপতি ও সৈকত সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোনায়েম খানের সভাপতিত্বে সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলাম সুমনের তত্ত্বাবধানে স্বরণ সভায় বক্তব্য দেন, সংস্থার উপ-পরিচালক সামসুল হক, সংস্থার সাধারণ সম্পাদক ও সৈকত সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুজ্জামান নিজাম, উপজেলা সিপিপির টিম লিডার আব্দুর রব, সংস্থার উপদেষ্টা সদস্য গোলাম মাওলা, সংস্থার সাবেক সমন্বয়ক মোঃ মহিবুল্লাহ,কবি ও সাংবাদিক হানিফ মাহমুদ, পুলিশের এস আই নুর নবী, চরবাটা মডেল মহিলা মাদ্রাসার সুপার মাওলানা খোবায়েব আহমেদ, সংস্থার আঞ্চলিক পরিচালক সাখাওয়াত হোসেন প্রমুখ।
এসময় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাফেজ মাওলানা জয়নাল আবেদীন।
স্মরণ সভায় বক্তারা বলেন, রেডক্রিসেন্টের সহায়তার মাধ্যমে এলাকার মানুষকে সংগঠিত করে খাদ্য, বস্ত্র ও আশ্রয়হীন মানুষকে ফজলুল হক সহায়তা প্রদান করেছেন। ১৯৭০ এর উপকূলীয় দূর্যোগে মৃত সন্তানের দাফনের ব্যবস্থা না করেই ছুটে গেছেন উপকূলীয় দূর্যোগ ও বিপদগ্রস্থ মানুষদের উদ্ধার করতে, তাদের লাশের দাফন কাজ সম্পন্ন করতে।
সুদীর্ঘ ১৫ বছর বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির ঘূর্ণীঝড় প্রস্ততি কর্মসূচি’র (সিপিপি) তৎকালীন নোয়াখালী সদর থানা টিম লিডার হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি।’
ইউনিয়ন ভিত্তিক স্বেচ্ছাসেবক দল তাঁর নেতৃত্বেই গঠিত হয়েছে বলেও জানান তারা।
ঘূর্ণিঝড় ব্যবস্থাপনায় সিপিপি কর্মসুচির সকল স্তরে একজন দক্ষ স্বেচ্ছাসেবী নেতা হিসাবে তিনি সুনাম ও সুখ্যাতি অর্জন করেন।
উল্লেখ্য, মরহুম ফজলুর হক (হক সাহেব) নোয়াখালীর চরবাটা খাসের হাট হাই স্কুল পরিচালনা কমিটি, খাসের হাট জামে মসজিদ পরিচালনা কমিটি, খাসের হাট বাজার কমিটির সভাপতি, সৈকত ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সদস্য, চরবাটা বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠায় সহযোগিতাসহ সামাজিক বিভিন্ন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত থেকে প্রতিষ্ঠান সমূহ ও এলাকার উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তিনি বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে একজন অন্যতম সংগঠক হিসেবে এলাকার মুক্তিযোদ্ধা ইউনিট ও জনগণকে সংগঠিতকরনে গুরুত্বপূর্ণ ভূমিকা ও অবদান রাখেন।
তিনি তাঁর প্রতিষ্ঠিত সংস্থার মাধ্যমে গণশিক্ষা, টিউবওয়েল স্থাপন, স্যানিটেশন উদ্বুদ্ধকরন ও স্যানিটারি লেট্রিন স্থাপন, বসতবাড়ি ও রাস্তায় সামাজিক বনায়ন, দুর্যোগ সচেতনতা সৃষ্টি, দুর্যোগ স্বেচ্ছাসেবক দল গঠন ও খাস ভূমি বন্দোবস্ত প্রক্রিয়ায় ভূমিহীনদের সহায়তা প্রদান ইত্যাদি কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করেছেন।
সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার ১৩০ অধিক শাখা রয়েছেন নোয়াখালী ফেনী লক্ষ্মীপুর চাঁদপুরে।
এনএএন টিভি / মুজাহিদুল ইসলাম সোহেল

One Reply to “সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা’র প্রতিষ্ঠাতা ফজলুল হক এর ৩০তম মৃত্যুবার্ষিকী পালন”
Comments are closed.