নরসিংদীতে টেক্সটাইল মিলের কেয়ারটেকারকে কুপিয়ে হত্যা

নরসিংদীতে মুজিবুর রহমান নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি একটি টেক্সটাইল মিলের কেয়ারটেকার হিসেবে কাজ করতেন।

সোমবার (২০ এপ্রিল) রাতে নরসিংদী–মদনগঞ্জ সড়কের পাঁচ নম্বর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি মুজিবুর রহমান মাধবদী থানার নূরালাইপুর ইউনিয়নের বাসিন্দা।

নিহতের স্বজনরা জানান, রাতে কাজ শেষে বাড়ি ফিরছিলেন মুজিবুর। পথে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয় এক সিএনজি চালক আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজিবুরকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে পুলিশ জানায়, নিহতের শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনার তদন্ত চলছে। পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে ।