ঠাকুরগাঁওয়ে ভুট্টা খেতে মিলল নবজাতক কন্যাশিশু

ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব মহেশালী গ্রামে ভুট্টা খেত থেকে এক নবজাতক কন্যাশিশু উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ধারণা, জন্মের দেড় ঘণ্টার মধ্যেই শিশুটিকে এখানে ফেলে যাওয়া হয়।

সোমবার (২৪শে মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে পাশের মরিচ খেতে কাজ করা এক নারী কান্নার শব্দ শুনে এগিয়ে যান। পরে ভুট্টা খেতে দেখতে পান নবজাতকটিকে। খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন এবং বিষয়টি প্রশাসনকে জানান।

 

স্থানীয়দের ধারণা, অবৈধ সম্পর্কের কারণে অথবা পারিবারিক কোনো সমস্যার কারণে শিশুটিকে ফেলে যাওয়া হয়েছে। তবে কে বা কারা এ কাজ করেছে, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য এখনো পাওয়া যায়নি।

 

ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাইরুল ইসলাম বলেন, শিশুটিকে উদ্ধার করে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে এখন সুস্থ আছে। আমরা প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নিচ্ছি এবং শিশুটির নিরাপত্তা নিশ্চিত করা হবে।