৩৩ কর্মকর্তা পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন

পুলিশের ৩৩ কর্মকর্তা পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি পেয়েছেন। মঙ্গলবার (৩০ জানুয়ারি) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি প্রদান করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ পুলিশের সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) পদে ১৫ জন,

সাব-ইন্সপেক্টর (সশস্ত্র) থেকে পুলিশ পরিদর্শক (সশস্ত্র) পদে ১৪ জন এবং পুলিশ সার্জেন্ট থেকে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) চারজনসহ মোট ৩৩ জন কর্মকর্তাকে পদোন্নতি প্রদান করা হয়েছে।

 

এনএএন টিভি

Share this news as a Photo Card