প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ায় পথশিশুদের মাঝে পোশাক বিতরণ করেছে ছাত্রদল জেলা শাখা। শুক্রবার বগুড়া বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুর বারী তালুকদার বেলাল, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ তাহা উদ্দিন নাহিন, সাংগঠনিক সম্পাদক সহিদ উন নবী সালাম, খায়রুল বাশার।
এসময় উপস্থিত ছিলেন শহর ছাত্রদলের সভাপতি এস এম রাঙ্গা, আজিুজুল হক কলেজ ছাত্রদলের আহ্বায়ক রজিবুল ইসলাম শাকিল, রাফিউল ইসলাম আল আমিন, শাহ্ সুলতান কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান হিরাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের আয়োজকরা জানান, বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনকে স্মরণীয় করে রাখতে সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর জন্য এ ক্ষুদ্র আয়োজন। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবিক মূল্যবোধ জাগ্রত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
