রাজধানীর খিলগাঁওয়ে দক্ষিণ বনশ্রীর একটি বাসা থেকে এলাইসা হিলারিয়া (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২০ ডিসেম্বর) খিলগাঁও থানার ডিউটি অফিসার সাব ইন্সপেক্টর মো. শিহাব বাহাদুর ডিবিসি নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
থানা সূত্র জানায়,
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে বারোটার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খিলগাঁও থানার পক্ষ থেকে বলা হয়, ঘটনাটির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়।
সেখানে বাসার নিজ রুমে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় নিহত এলাইসা হিলারিয়াকে উদ্ধার করা হয়।
পরে দ্রুত ঢামেকে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই গৃহবধূর পরিবারের সদস্যরা দাবি করে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন।
তবে মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।
ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এলাইসা হিলারিয়া বরিশালের বাকেরগঞ্জ থানার পাদ্রি মিরপুর গ্রামের কিসলি গোমেজের মেয়ে।
বর্তমানে খিলগাঁওয়ের ৬০১ নং দক্ষিণ বনশ্রী এলাকায় ভাড়া থাকতেন।
আরও পড়ুন :
- জনগণ ভোট দিয়ে নির্বাচন বর্জনকারীদের মূখে কালিমা লেপন করবে : তথ্যমন্ত্রী
- নরসিংদী প্রেস ক্লাবে দুটি দেওয়াল ঘড়ি উপহার দিলেন উপজেলা প্রকৌশলী ও শিক্ষা অফিসার
- নরসিংদীর ইমপালস প্রেসক্রিপশন পয়েন্ট এর বনভোজন অনুষ্ঠিত
- রেললাইনে দাঁড়িয়ে তরুণ–তরুণীর বাকবিতণ্ডা, ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যু

Comments are closed.