রাজধানী তুরাগে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা গ্রেফতার

রাজধানীর তুরাগে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মো. বিপ্লব খান (৩৩)কে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি কলাবাগান থানা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি।

আজ সোমবার (৯ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, রবিবার দিবাগত রাত ১টা ৫ মিনিটের দিকে তুরাগ থানার ১৮ নম্বর সেক্টর এলাকার একটি বাসায় বিশেষ অভিযান চালিয়ে বিপ্লব খানকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

এনএএন টিভি

Share this news as a Photo Card