রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট

রাজধানীর গুলিস্তানে সুন্দরবন স্কয়ার মার্কেটের পঞ্চম তলায় আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শনিবার (২ আগস্ট) সকাল ১০টায় সুন্দরবন স্কয়ার সুপার৷ মার্কেটের ৫ তলায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ফায়ার সাভিসের প্রথম ইউনিট সকাল ১০টা ৩ মিনিট৷ ঘটনাস্থলে আসে। এরপর আরও ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এর মধ্যে ২টি ইউনিট স্ট্যান্ড বাই রয়েছে। কাজ করছে ৯টি ইউনিট

ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) তালহা বিন জসিম জানান, সকাল ১০টায় গুলিস্তানের সুন্দরবন স্কয়ার মার্কেটের ৫ম তলায় আগুন লাগার খবর আসে। এরপর ১০টা ৩ মিনিটে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও ১০ ইউনিট সেখানে যোগ দেয়। এখন মোট ১১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

 

এনএএন টিভি