অবরোধের ৩০ ঘণ্টায় ১৮টি আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে রাজধানীতে ১০টি আগুনের ঘটনা ঘটেছে। এতে ১৮টি পরিবহনে পুড়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকাল ৪টা থেকে সোমবার (৬ নভেম্বর) সকাল ১০টা (অবরোধের ৩০ ঘণ্টা) পর্যন্ত এ হিসাব দিয়েয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তর।
দপ্তরের জনসংযোগ শাখা থেকে বলা হয়,
এ পর্যন্ত ১৮টি উচ্ছৃঙ্খল জনতা কর্তৃক আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।
আগুনের এসব ঘটনার মধ্যে রয়েছে ঢাকা সিটিতে ১০টি, ঢাকা বিভাগে (গাজীপুর, কালিয়াকৈর, নারায়ণগঞ্জ) ৪টি, চট্টগ্রাম বিভাগে (খাগড়াছড়ি, আনোয়ারা, পটিয়া) ৪ টি ঘটনা ঘটে।
এ ঘটনায় ১৩টি বাস, ২টি ট্রাক, ১টি প্রাইভেটকার, ১টি সিএনজি, ১টি লেগুনা পুড়ে যায়।
এই ১৮টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর ৩৬টি ইউনিট ও ২১৬ জন জনবল কাজ করে।
সকাল ৪টায় সাদ্দামমার্কেট, মাতুয়াইল, ডেমরা, ঢাকা, বাসে আগুন, একই সময়ে জুরাইন বালুর মাঠ,শ্যামপুর, ঢাকা,
তুরাগ বাসে আগুন, ৫টা ১৭ মিনিটে মিরপুর ৬, ঢাকা, বাসে আগুন, ৬টা ২৪ মিনিটে ভোগরা, গাজীপুর, বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
এছাড়া ১১টা ৫০ মিনিটে জিরোমাইল, খাগড়াছড়ি সদর, ১টি মিনি ট্রাকে আগুন, ৩টা ৪২ মিনিটে বাংলা কলেজের সামনে মিরপুর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাস (চৈতালি) বাসে আগুন দেয়া হয়।
এছাড়া বাংলামোটর মোড়, মিরপুর ১২ পল্লবীতে শিকড় পরিবহন বাসে, নীলক্ষেত মোড় নিউমার্কেট প্রাইভেট কারে,
বায়েজিদ চট্টগ্রাম, টাউন সার্ভিস পরিবহন বাসে, হাজারীবাগ, সেন্ট্রাল লাইন ট্রান্সপোর্ট বাসে, জুরাইন পোস্তাগোলা, বাংলাদেশ বিমান স্টাফ বাসে, মুগদা সিএনজি পাম্পের সামনে ১টি লেগুনায়,
গাজীপুর, কদমতলী,বিআইডিসি রোড, বাসে, চৌমুহনী আনোয়ারা, চট্টগ্রাম, বাসে, সফিপুর ওভার ব্রিজের নিচে কালিয়াকৈর পরিবহন বাসে,
পটিয়া পৌরসভার, চট্টগ্রাম সিএনজিতে এবং খোকা কমিউনিটি সেন্টার, বাংলাদেশ ব্যাংকের পাশে ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
আরও পড়ুন :
- ডেঙ্গুতে প্রাণ গেল আরও ১৫ জনের
- গাজায় নিহত বেড়ে ৯ হাজার ৭৭০
- ঠাকুরগাঁওয়ে ককটেল বিস্ফোরণে ২ পুলিশ সদস্য আহত, আটক ৩
- বাংলাদেশ কারও কাছে করুণা ভিক্ষা করে না: প্রধানমন্ত্রী

Comments are closed.