মাদক বিক্রয় ও সেবন করার অপরাধে চাঁপাইনবাবগঞ্জে ৮ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানাধীন কেডিসি পাড়ায় স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব এর একটি আভিযানিক দল অভিযান পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার অভিযোগে উল্লেখিত আটজনকে হাতেনাতে গ্রেফতার করে।

স্থানীয়দের অভিযোগে জানা যায় যে উক্ত এলাকায় নিয়মিতই মাদকের পসরা বসে। কতিপয় অসাধু ব্যক্তি বিভিন্ন প্রকার মাদক সংগ্রহ করে উক্ত স্থানে এলাকার যুবক ছেলেদের মাঝে বিক্রি করতো। এদেরকে নির্মূলের জন্য স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিরা বারবার চেষ্টা করে ব্যর্থ হলে এরা আইন-শৃঙ্খলা বাহিনীর শরণাপন্ন হয়।

সাদা পোশাকে র‌্যাব এর গোয়েন্দা দল ঘটনার সত্যতা পেলে আভিযানিক দল পরিকল্পনা মোতাবেক অপারেশন পরিচালনা করে মাদক বিক্রয় ও সেবন করার সময় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করে।

২৩ জানুয়ারি ২০২৪ ইং তারিখ ১২:৫০ ঘটিকায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার রহনপুর পৌরসভাধীন কেডিসি পাড়াস্থ এলাকায় অভিযান পরিচালনা করে মাদক সেবন এবং বিক্রয় করার সময় ১। মোঃ মহিদুল ইসলাম (৪০),  ২। মোঃ কামরুজ্জামান (৩৫), ৩। মোঃ সারোয়ার জাহান (৪০), ৪। মোঃ নাইমুল (৩৫), পিতা-মৃত আব্দুস সাত্তার, ৫। মোঃ শরিফ (৩৫), ৬। মোঃ লিটন (৩০), ৭। মোঃ রবিউল আলম (৪৫), ৮। মোঃ মামুনুর রশিদ (৩০), এদেরকে গাঁজা এবং মাদক সেবনের বিভিন্ন উপকরণ সহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

 

আরও পড়ুন :