চুয়াডাঙ্গায় পৌর এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ নগদ ৩ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা সহ মাদক সম্রাজ্ঞী প্রায় ২ ডজন মাদক মামলার আসামি মোছাঃ শিপরা খাতুন (৬৫) ও তার স্বামী মোঃ বাবুল হোসেনকে (৫৫) গ্রেফতার হয়েছে।
বৃহস্পতিবার (০৯ অক্টোবর) সন্ধা ৭ টার দিকে চুয়াডাঙ্গা জেলা শহরের পৌরসভাধীন ২ নাম্বার ওয়ার্ড বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়ায় এই যৌথ অভিযান চালানো হয়।
গ্রেফতরকৃত মোছা: শিপরা খাতুন (৬৫) বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়ার মোঃ বাবুল হোসেনের স্ত্রী এবং মোঃ বাবুল হোসেন একই এলাকার মৃত আবুল হোসেন ছেলে।
চুয়াডাঙ্গা সেনা ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদে ক্যাপ্টেন মঞ্জুরুল রহমান মাসফি’র নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধা ৬ থেকে সাড়ে ৭ টা পর্যন্ত সেনাবাহিনী ও পুলিশ চুয়াডাঙ্গা সদর থানাধীন পৌরসভার ২ নাম্বার ওয়ার্ডের বুজরুক গড়গড়ি বুদ্ধিমান পাড়ায় মাদক সম্রাজ্ঞী প্রায় ২ ডজন মামলার আসামী মোছাঃ শিপরা খাতুনের বাড়ি মাদক বিরোধী এক যৌথ অভিযান চালায়।
অভিযানে শিপরা খাতুন ও তার স্বামী মোঃ বাবুল হোসেনকে আটক করে যৌথ বাহিনী। পরে তাদের দেওয়া তথ্যে বসত ঘর থেকে মাদকদ্রব্য ইয়াবা ১ হাজার ৭০৮ পিচ, ইয়াবা বিক্রির নগদ ৩ লাখ ১৬ হাজার ৬৬৭ টাকা, ২ টা অ্যান্ড্রয়েড মোবাইল ও ৫ টা বাটন মোবাইল উদ্ধার করা হয়।
উক্ত আসামীদেরকে অফিসিয়াল কার্যক্রম শেষে প্রয়োজনীয় তথ্য নগদ টাকা ও মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট মোবাইল ফোনসহ রাত সাড়ে ৮ টায় চুয়াডাঙ্গা সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সেনা ক্যাম্প সূত্রে আরো জানা যায়, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে। যেকোন ধরনের অপরাধমূলক কার্যক্রমের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা আইনশৃংখলা বাহিনীকে অবহিত করার জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো যাচ্ছে।
এনএএন টিভি / শামসুজ্জোহা পলাশ
