নীলফামারীতে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতার

নীলফামারীতে গোয়েন্দা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার নীলফামারী  এ.এফ.এম. তারিক হোসেন খান মহোদয়ের নির্দেশে ও পুলিশ পরিদর্শক (নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গত ০৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ সন্ধ্যায় অভিযান পরিচালনা করে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সৈয়দপুর পৌরসভার থানা মোড় রেলগেট থেকে জিআরপি মোড়গামী পাকা রাস্তার উপর, সৈয়দপুর পোস্ট অফিসের সামনে থেকে মোঃ হুমায়ুন কবির মানিক (৩৭) কে আটক করা হয়। তিনি মৃত সোহরাব হোসেনের পুত্র এবং সৈয়দপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের মুন্সিপাড়া ইসলামিয়া স্কুল এলাকার বাসিন্দা।
আটকের পর তার দেহ তল্লাশী করে পুলিশ ৫০ (পঞ্চাশ) পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। উপস্থিত সাক্ষীদের সামনে মাদকদ্রব্য জব্দ তালিকা মূলে জব্দ করা হয়।
পরে তার বিরুদ্ধে সৈয়দপুর থানায় এফআইআর নং-০৭, তারিখ ০৫/১১/২০২৫ খ্রিঃ, জিআর নং-২৪৪ মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(ক) ধারায় মামলা রুজু করা হয়।
নীলফামারী গোয়েন্দা পুলিশের এমন অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
এনএএন টিভি / ওমর ফারুক