সাতক্ষীরায় কালভার্টের নীচ থেকে মহিলার মরদেহ উদ্ধার!

সাতক্ষীরার তালা উপজেলায় নিখোঁজ এক মহিলার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৫ মে) ভোরে হরিশ্চন্দ্রকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি কালভার্টের নীচ থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়।

মারা যাওয়া নারীর নাম সেলিনা বেগম (৪৫)। তিনি হরিশ্চন্দ্রকাটি গ্রামের মো. রহমত খাঁর স্ত্রী।

মৃতের ভগ্নিপতি মো. আবুল কাশেম জানান, রোববার সন্ধ্যায় ঢাকায় থাকা অসুস্থ মেয়েকে টাকা পাঠাতে তিনি বাজারে যান। পরে রাতে আর ফিরে আসেনি৷ অনেক খোঁজাখুঁজির পরও তাকে আর পাওয়া যায় না৷ আজ ভোরে স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থলে এসে সেলিনা বেগমের মরদেহ শনাক্ত করি।

এসময় কালভার্টের নীচে মরদেহের পাশে তার ব্যবহৃত মোবাইল ফোন, কানের দুল, ওষুধ ও অল্পকিছু কাঁচাবাজার পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন : আওয়ামী লীগের পরিত্যক্ত পার্টি অফিসে চুরি করতে এসে যুবকের মৃত্যু

তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। তবে, কিভাবে তিনি মারা গেছেন তা তদন্ত সাপেক্ষে জানা যাবে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএএন টিভি/ সেলিম হায়দার