সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস গ্রেপ্তার

মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় দায়ের মামলার পলাতক আসামি সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের এপিএস সেলিমকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে তাকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সদর থানা পুলিশ।

আমিনুর রহমান সেলিম সদর উপজেলার দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের আলতাফ মাস্টারের ছেলে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে দিঘি এলাকার নিজ বাসভবন থেকে আমিনুর রহমান সেলিমকে গ্রেপ্তার করা হয়আইনি প্রক্রিয়া শেষ হলে আদালতে পাঠানো হবে।  

গ্রেফতাররা হলেন— আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী চৌধুরী ওরফে টুলু, নুরুল ইসলাম নুরু, মোশারফ হোসেন, মোহাম্মদ রাজু, ইমরান মাহমুদ ইরান, নিজাম বেপারী ও আজিম মিয়া। তারা সবাই আওয়ামী লীগ ও তাদের সহযোগী সংগঠনের বিভিন্ন র্পযায়ের নেতাকর্মী।

এনএএন টিভি