গাইবান্ধায় আমীর গণের শপথ অনুষ্ঠান সম্পন্ন

বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে গাইবান্ধা জেলা কার্যালয় দারুল আমান ট্রাস্টে ২০২৫-২০২৬ সেশনের জন্য নির্বাচিত উপজেলা আমীরগণের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

২৭ নভেম্বর রোজ বুধবার সকাল সাত টায় গাইবান্ধা জেলা কার্যালয়, দারুল আমান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও গাইবান্ধা জেলা আমীর জনাব মোঃ আব্দুল করিম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা সেক্রেটারি মাওলানা জহুরুল হক সরকার। শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি সৈয়দ রোকনুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি মোঃ ফয়সাল কবির, জেলা কর্মপরিষদ সদস্য ও শ্রমিক কল্যাণ ফেডারেশন জেলা সভাপতি জনাব নুরুন্নবী প্রধান, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা সাইদুর রহমানসহ জেলা নেতৃবৃন্দ।

উপজেলা আমীর হিসাবে যারা শপথ গ্রহন করেন, জনাব অধ্যাপক শহিদুল ইসলাম মঞ্জু, জনাব মাওলানা নুরুল ইসলাম মন্ডল, জনাব অধ্যাপক ফেরদৌস আলম ফিরোজ, জনাব আবু বকর সিদ্দিক, এরশাদুল হক ইমন, ৬) জনাব মাওলানা ইব্রাহিম হোসেন, জনাব মাওলানা সিরাজুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আসে, এই দায়িত্ব আমানত হিসাবে গ্রহন করে ঈমানদারীর সাথে পালন করা আমাদের কর্তব্য। দেশ ও জাতি সৎ যোগ্য মানুষ খুঁজে বেরাচ্ছে। জামায়াত সেই মানুষ তৈরীর কাজ করে যাচ্ছে। আমাদের গণপ্রত্যাশা পুরনে ঐতিহাসিক ভুমিকা পালন করতে হবে।

এনএএন টিভি/ কাজী নজরুল ইসলাম