ঘনিয়ে আসছে রমজান মাস। ঈদগাঁওর মুড়ি ব্যবসায়ীরা এখন থেকে গ্রহণ করছেন নানান প্রস্তুতি। বিভিন্ন স্থান থেকে মুড়ি এনে ভরপুর করে রাখছেন তারা।
দুয়ারে কড়া নাড়ছে পবিত্র মাস মাহে রমজান। ইফতার মুড়ি ছাড়া চিন্তা করা যায়না। যত মজাদার খাবার হোক একটু মুড়ি না হলে যেন ইফতার খানিকটা অপূর্ণ থেকে যায়। শুধু ইফতার নয়, হালকা নাস্তার বেলায়ও বাঙালির কাছে মুড়ি জনপ্রিয় খাবার। গ্রাম থেকে শহর সবখানে সবার পছন্দের খাবার মুড়ি।
কক্সবাজারের ঈদগাঁওর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, রমজানে মুড়ি পাইকারি ও খুচরা বিক্রির লক্ষে প্রস্তুতি গ্রহণ করছে স্থানীয় ব্যবসায়ীরা। জমজমাট হয়ে উঠার অপেক্ষায় মুড়ি বাজার। পরিবহন যোগে আনা হচ্ছে সুস্বাদু এসব মুড়ি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক মুড়ি ব্যবসায়ীর মতে, বছরের অন্যান্য সময়ের ছেয়ে রমজানে মুড়ির কদর বেশি। তাই এবার মুড়ি দ্বিগুন আনা হয়েছে। বাজারে মানভেদে মুড়ি নানান দামে বিক্রি করা হবে বলেও জানায়।
এছাড়াও রমজানে মুড়ির ক্রেতা যেমন বেড়ে যায়, তেমনি বাড়ে সিজনাল মুড়ি বিক্রেতাও। বিভিন্ন কোম্পানী তাদের প্যাকেটজাত মুড়ির চাহিদা মেটাতে সংগ্রহ করে থাকে এ মুড়ি। অন্যদিকে বাজারে মুড়ির যোগান বেশ ভাল থাকলেও রমজানের আগে এর দাম বেড়ে যাওয়া নিয়ে অভিযোগের কমতি নেই।
