আসামীদের দ্রুত গ্রেফতারের দাবিতে পাইকগাছায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত

খুলনার পাইকগাছার গদাইপুরের রাশেদুজ্জামান রাশেদের উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে গদাইপুর ইউনিয়নবাসীর আয়োজনে নতুন বাজার সংলগ্ন খুলনা পাইকগাছা মেইন সড়কে মানববন্ধন পুর্ব সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সাবেক সদস্য অধ্যাপক শহিদুল ইসলাম।

উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য ও উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সরদার ফারুক আহম্মেদ এর পরিচালনায় মানববন্ধন পুর্ব সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য শেখ বেনজীর আহম্মেদ লাল, প্রধান শিক্ষক মোঃ বদিউজ্জামান, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, বিএনপি নেতা সাংবাদিক জিএম মিজানুর রহমান, এসএম বাবুল আক্তার ও আলাউদ্দিন রাজা, বিএনপি নেতা প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, বাবর আলী গোলদার, মোস্তাফিজুর রহমান লিপটন, জামিনুর রহমান রানা, স্বাস্থ্যকর্মী আইয়ুব আলী, মোখলেসুর রহমান কাজল, মোঃ ইউনুস সরদার, মোঃ শামসুজ্জামান ও ইউপি সদস্য আবু হাসান। উল্লেখ্য গত পহেলা এপ্রিল সন্ধ্যায় বোয়ালিয়া ব্রীজ সংলগ্ন রাড়ুলী গ্রামের পাশে ঈদ উপলক্ষে গদাইপুর ইউনিয়নের রাশেদুজ্জামান তার বন্ধুূূদের নিয়ে ঘোরাঘুরি করছিল। এমন সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে

মারপিটের ঘটনা ঘটে। এ সময় গদাইপুর ইউনিয়নের মটবাটী গ্রামের রাশেদুজ্জামানকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক জখম করে। এমনকি তার গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করা কালে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে। এসময় আরও মারাত্মক আহত হন মাহবুবুর রহমান ও আব্দুল হাকিম। এঘটনায় থানায় মামলা হলেও এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার না হওয়ার দ্রুত তাদের গ্রেপ্তারের দাবীতে গদাইপুর ইউনিয়নবাসীর ব্যানারে উক্ত মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। ###

এনএএন টিভি / তৃপ্তি রঞ্জন সেন