ইউপি সদস্যকে মাদক দিয়ে ফাঁসানোর চেষ্টা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাহির আলী (৪২) নামে এক ইউপি সদস্যকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

এ নিয়ে বৃহস্পতিবার বিকেলে নিজ বাসভবনে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। উপজেলার মোবারকপুর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য জাহির আলী। সংবাদ সম্মেলনে তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোলাপবাজার শিকারপুর গ্রামে আমার বাসায় এক ক্যারেন্ট আম রাখেন পূর্ব পরিচিত গোমস্তাপুর উপজেলার কাজিগ্রামের আলমগীর হোসেন। দুই ঘণ্টা পর আমগুলো নিয়ে যাবেন বলে প্রতিশ্রুতি দেন। তবে এর কিছুক্ষণ পর আলমগীরসহ সাদা পোশাকধারী পুলিশ আমার বাসায় প্রবেশ করেন। পরে আমার বাড়িতে মাদক আছে বলে ক্যারেটে তল্লাশি চালায় তারা। এক পর্যায়ে ক্যারেটের আমগুলোর নিচে বেশ কয়েকটি ফেনসিডিলসহ আমাকে আটকের চেষ্টা করলে কথিত সোর্স আলমগীরসহ ডিবি পুলিশকে অবরুদ্ধ করে রাখেন গ্রামবাসী। নিদোর্ষ প্রমাণিত হলে আমাকে ছেড়ে দেন তারা। পরে ফেনসিডিলসহ আলমগীরকে নিয়ে যায় ডিবি পুলিশ। তিনি বলেন, বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তিনি। সংবাদ সম্মেলনে ইউপি সদস্যের ভাই আলিফ উদ্দিন, ভাতিজা নূর মোহাম্মদ ও মোস্তাকসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে ডিবি পুলিশের ওসি শাহীন আকন্দের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এনএএন টিভি / মোঃ আহসান হাবীব

Share this news as a Photo Card