ইনকিলাব যুব সংগঠনের উদ্যোগে শিক্ষা সামগ্রী বিতরণ-২০২৫ইং

বাংলাবাজার লেকপাড়, কাশীপুর, ফতুল্লা, নারায়ণগঞ্জে ইনকিলাব যুব সংগঠনের পক্ষ থেকে স্থানীয় বিদ্যালয় ও মাদরাসার ৫০জন গরিব,অস্বচ্ছল ও মেধাবী  শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।
ইনকিলাব যুব সংগঠনের সভাপতি, আহমাদ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত ওলামায়েকেরাম হিসেবে উপস্থিত ছিলেন মুফতী আব্দুল হান্নান মাদানী, মুহাদ্দিস কাশীপুর মাদরাসা আরো ছিলেন মুফতী মাসুম বিল্লাহ, মুহাদ্দিস দেওভোগ মাদরাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাফিজুল হক, যুগ্ম সম্পাদক, জাসাস, নারায়ণগঞ্জ জেলা। জামান স্যার, জামান্স একাউন্টিং, মোঃ নুরুজ্জামান রনি, সভাপতি কাশীপুর ব্লাড ডোনেশন গ্রুপ।জাকির স্যার, মোঃ আনিসুর রহমান, সভাপতি, আল-ইত্তেহাদ ইসলামী সংগঠন।
আয়োজনে ছিলেন: রহমতউল্লাহ রাকিব, ইলিয়াছ মোহাম্মদ তামিম, মোঃ লুৎফর রহমান,  মুহাম্মদ জুলহাস, মোঃ আরাফাত, মোঃ নাঈম, মুঈন হাসান মহু, মোঃ হাসিব, মোঃ সুজন, সোলেমান আলম রাইয়ান, মোহাম্মদ সামির সহ আরো অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বিনামূল্যে  শিক্ষা সামগ্রী বিতরণের গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে বক্তব্য প্রদান করেন। বিশেষ অতিথিগণও তাদের বক্তব্যে সংস্থার এই উদ্যোগকে স্বাগত জানান এবং শিক্ষার্থীদের উৎসাহিত করেন।অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী  [খাতা, কলম, পেন্সিল, রাবার, সাপনার, স্কেল ও ব্যাগ ] বিতরণ করা হয়।অনুষ্ঠানটি সকাল ৮টায় শুরু হয়ে ১১টায় শেষ হয়। অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এনএএন টিভি/ বদরুজ্জামান রতন

Share this news as a Photo Card