ঈদগাঁও আন নূর একাডেমির শিক্ষার্থীদের নিয়ে বার্ষিক শিক্ষা সফর অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল থেকেই (বিশেষায়িত মাদ্রাসা) প্রাঙ্গণ থেকে বিশ্বের দীর্ঘতম সমুদ্রসৈকত কক্সবাজার অভিমুখে এ সফর শুরু করা হয়। এতে একাডেমির শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-কর্মচারী, পরিচালকবৃন্দসহ কিছু অতিথি অংশ গ্রহণ করেন। সফরে শিক্ষার্থীরা অত্যন্ত আনন্দ মুখর বাঁধভাঙ্গা উচ্ছ্বাসে দিন পার করেন।
কক্সবাজার সৈকতের কবিতা চত্বর এলাকায় পৌঁছানোর পর দায়িত্বশীল শিক্ষকগণ সফররত শিক্ষার্থীদের শৃঙ্খলার সাথে লাল-সবুজ দুই দলে বিভক্ত করে সৈকতের নিরিবিলি একটি পয়েন্টে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেন। এসব প্রতিযোগিতায় শিক্ষার্থীরা দারুণ নৈপুণ্য প্রদর্শন করে। ক্রীড়ার ফাঁকে ফাঁকে শিক্ষার্থীরা সৈকতের ঢেউ ও বালিতে হরেক ধরনের খেলায় মেতে উঠে। কেউ কেউ পানিতে উল্লাসে মেতে উঠেন আর কেউ হেঁটে বালিয়াড়ির চারপাশের অপরুপ সৌন্দর্য উপভোগ করেন। এছাড়াও আইকনিক রেল স্টেশনের নান্দনিক দৃশ্য দেখেন ঘুরে ঘুরে।

মাদ্রাসার বার্ষিক শিক্ষা সফরে উপস্থিত ছিলেন- আন নূর একাডেমির চেয়ারম্যান মো. জাহেদুল ইসলাম, নির্বাহী পরিচালক গিয়াস উদ্দিন,নির্বাহী সদস্য নবাব মিয়া। অতিথি ছিলেন- হাফেজ মো. আব্দুর রহীম,আ.ন.ম আমজাদ হোসাইনসহ অনেকেই।
সার্বিক ব্যবস্থাপনায় দায়িত্বে ছিলেন একাডেমির সুপার মোহাম্মদ ইসমাঈল, শিক্ষক হাফেজ মো. আবু হানিফা, মো. আব্দুর রাজ্জাক, হাফেজ মো. আব্দুল্লাহ, মহিলা শিক্ষক তানিয়া ইসলাম,স্টাফ রুবিনা ইয়াসমিন।
এনএএন টিভি / এম আবু হেনা সাগর
