ঈদগাঁওতে আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাইস্কুলের বার্ষিক ক্রীড়া সম্পন্ন

কক্সবাজারে ঈদগাঁওতে আমির সুলতান এন্ড দিল নেওয়াজ বেগম হাইস্কুলের দুইদিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়। এসো দেশ বদলায়-পৃথিবী বদলাই,নতুন বাংলা দেশ গড়ার লক্ষে তারুণ্যের উৎসব বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ৬ ও ৭ ফেব্রুয়ারী বিদ্যালয় প্রাঙ্গণ অনুষ্ঠিত হয়।

সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহমেদ সাজেদ সুলতানের সভাপতিত্বে আমন্ত্রিত প্রধান অতিথির বক্তব্য রাখেন- ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সরকারী শিক্ষক আবু তাহের। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, অবসরপ্রাপ্ত বন কর্মকর্তা মোহাম্মদ আলী, ঈদগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেফাইল উদ্দিন, গবেষক ও লেখক আজাদ মনসুর,শিক্ষক গিয়াস উদ্দিন কাদেরী,সালেহা খানম শেলী (শিল্পী), এডভোকেট মুজিবুর রহমান হাই স্কুলের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসাইন, শিক্ষানুরাগী ও সমাজ সেবক জিয়াউর রহমান। শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, গিয়াস উদ্দিন,বেবী আক্তার,নাজনীন আহমেদ দোলন, সিরাজুল মোরসেলিন রুপা, ইয়াসির সুলতান, উম্মে সালমা শিমুসহ আরো অনেকে।

এই বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিচারকের দায়িত্ব পালন করেন, নূরানী তালিমুল কুরআন মাদ্রাসা প্রধান শিক্ষক মোহাম্মদ আলম,স্কুল সহকারী শিক্ষক ইয়াসির সুলতান,জিয়াউর রহমান,নূরানী তালিমুল কোর আন মাদ্রাসার সহকারী শিক্ষক আব্দুল করিম।

এনএএন টিভি / এম আবু হেনা সাগর

Share this news as a Photo Card